শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

‘স্মার্ট বাংলাদেশ ’ পুরস্কারে ভূষিত পুলিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩, ১১:১১

দেশের জনগণকে সহজ ও দ্রুততম সময়ে অনলাইন সেবা প্রদান এবং অতি সম্প্রতি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটে ডিজিটাল সিগনেচার সংযুক্ত করার মাধ্যমে পেপারলেস সার্টিফিকেট প্রদানের মতো ইনোভেটিভ আইডিয়া চালু করায় পুলিশকে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ‘স্মার্ট বাংলাদেশ’ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 'স্মার্ট বাংলাদেশ পুরস্কার ২০২৩' প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের হাতে এ পুরস্কার তুলে দেন।


বাংলাদেশ পুলিশ ২০১৭ সালের ১৫ জানুয়ারি থেকে সারাদেশে একযোগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সিস্টেম 'ই-সার্ভিস' কার্যক্রম চালু করে। বর্তমানে এ কার্যক্রম সফলভাবে দেশের সকল থানায় চলমান রয়েছে।

এ পর্যন্ত ৪৪ লাখ ১ হাজার ৭১৮ জন বাংলাদেশি নাগরিক এবং বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিক ঘরে বসেই অনলাইনে আবেদন করে দ্রুততম সময়ে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পেয়েছেন ।

আগে অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা জাতিসংঘের অধীনে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড সামিট অন দি ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার ২০১৮’ এ ভূষিত হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর