শুক্রবার, ২৪শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

আজই আসছে তেলের নতুন দাম: পর্যাপ্ত মজুদের আশ্বাসে এপ্রিলের জ্বালানি সংকট কাটছে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৩১ মার্চ ২০২৬, ১১:১৪

বর্তমান বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রেক্ষাপট বিশ্লেষণ করে আজ মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। গতকাল সোমবার সচিবালয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন বিভাগের মুখপাত্র মনির হোসেন চৌধুরী। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা থাকলেও দেশের বাজারে তেলের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকার এই নতুন সমন্বয় করছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মুখপাত্র জানান, দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। ৩০ মার্চ পর্যন্ত সরকারি ভাণ্ডারে ১ লাখ ৩৩ হাজার মেট্রিক টন ডিজেল মজুদ রয়েছে। এছাড়া এপ্রিল মাসে আরও প্রায় ১ লাখ ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ফলে আসন্ন মাসগুলোতে দেশে জ্বালানি সংকটের কোনো আশঙ্কা নেই। মূলত ডিজেলের তুলনায় অকটেন ও পেট্রোলের ব্যবহার দেশে অনেক কম হওয়ায় সার্বিক জ্বালানি ব্যবস্থাপনা এখন আগের চেয়ে অনেক সহজ।

জ্বালানি বিভাগের তথ্যমতে, বাংলাদেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৬৩ শতাংশই পূরণ করে ডিজেল। এই বিপুল পরিমাণ ডিজেলের প্রধান ব্যবহারকারী হলো কৃষি সেচ ও গণপরিবহন খাত। বিশেষ করে বর্তমান বোরো মৌসুমে সেচ কাজ নির্বিঘ্ন রাখতে ডিজেলের সরবরাহ স্বাভাবিক রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। আজকের নতুন মূল্য নির্ধারণের ক্ষেত্রেও কৃষি ও পরিবহন খাতের ওপর যাতে বড় কোনো প্রভাব না পড়ে, সেদিকে লক্ষ্য রাখা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর