শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬, ১১ই আশ্বিন ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

জাহিদ হামিদির সেলফিতে বিএমসিসিআই প্রতিনিধিদল

মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমেদ জাহিদ হামিদির সাথে বিএমসিসিআই প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিশেষ প্রতিনিধি:

প্রকাশিত:
২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮

জাহিদ হামিদির সেলফিতে বিএমসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট আরফাতুর রহমান আপেল

আন্তর্জাতিক ব্যবসা ও বাণিজ্যে এক নতুন মাইলফলক স্পর্শ করলো বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)। গত ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আন্তর্জাতিক বিখ্যাত বাণিজ্য প্রদর্শনী 'মিহাজ' (MIHAS)-এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনী উদ্বোধনের পর এক আন্তরিক পরিবেশে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডক্টর আহমদ জাহিদ বিন হামিদী বিএমসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট আরফাতুর রহমান আপেলকে পাশে নিয়ে নিজ হাতে এক স্মৃতিমধুর সেলফি তোলেন।

বিশ্বের ১০০টিরও বেশি দেশের উচ্চপর্যায়ের সরকারি নেতৃবৃন্দ, অর্থনৈতিক বিশ্লেষক ও শীর্ষ ব্যবসায়ীদের উপস্থিতিতে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক এই মহামিলনমেলায় বাংলাদেশ থেকে বিএমসিসিআই-এর ১৬ সদস্যের একটি শক্তিশালী প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

সফরকালে প্রতিনিধি দলের সদস্যরা মালয়েশিয়া সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং যৌথ উদ্যোগ বাড়ানো নিয়ে নিবিড় মতবিনিময় করেন।

পরবর্তীতে প্রতিনিধি দলটি মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হয়। বৈঠকে হাই কমিশনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে দুই দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, রেমিট্যান্স প্রবাহ ও বাণিজ্য ঘাটতি দূরীকরণ সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।

বিএমসিসিআই নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক এ ধরনের সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং বাংলাদেশের ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনা উন্মোচনে বড় ভূমিকা রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর