শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

হৃতিক ও জুনিয়র এনটিআরকে নিয়ে ফেব্রুয়ারিতে শুরু ‘ওয়ার ২’

বিনোদন ডেস্ক

প্রকাশিত:
১২ ডিসেম্বর ২০২৩, ১৭:৩৩

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘ওয়ার’ ছবিটি বক্স অফিসে দাপট দেখিয়েছিল। এই ছবির মূল চরিত্রে ছিলেন হৃতিক রোশন ও টাইগার শ্রফ। এরপর যশরাজ স্পাই ইউনিভার্স ঘোষণা দেন ‘ওয়ার ২’ নির্মাণের। ‘টাইগার ৩’ মুক্তি পাওয়ার পর থেকেই ‘ওয়ার ২’ নিয়ে উন্মাদনার পারদ বেড়ে গেছে।


এরমধ্যেই জানা গেল, শিগগিরই শুরু হতে যাচ্ছে ‘ওয়ার ২’ সিনেমার শুটিং।
এবার হৃতিক রোশনের সঙ্গে থাকবেন জুনিয়র এনটিআর। জানা গিয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাস থেকেই শুরু হবে সিনেমার কাজ। তবে হৃতিক ফেব্রুয়ারি থেকে শুটিং শুরু করলেও জুনিয়র এনটিআর যোগ দেবেন এপ্রিল বা মার্চ মাস থেকে।


ভারতীয় গণমাধ্যম, পিঙ্কভিলার প্রতিবেদনে জানানো হয়েছে জুনিয়র এনটিআর বর্তমানে জাহ্নবী কাপুরের সঙ্গে ‘দেবারা’ ছবির শুটিং করছেন। এই ছবির কাজ শেষ হওয়ার পর তিনি ওয়ার ২ ছবির শুটিংয়ে যোগ দেবেন। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যেই এই ছবির শুটিং শেষ হয়ে যাবে বলেই জানা গিয়েছে। মার্চ বা এপ্রিল থেকে ওয়ার ২ ছবিটির কাজ শুরু করবেন তিনি।


তবে হৃতিক রোশন আগামী ফেব্রুয়ারি মাস থেকেই ওয়ার ২ এর কাজ শুরু করে দেবেন। এদিকে, হৃতিকের আসন্ন সিনেমা ‘ফাইটার’। যেটি মুক্তি পাবে আগামী বছরের ২৬ জানুয়ারি। এই ছবিটিও সিদ্ধার্থ আনন্দের। ধারণা করা হচ্ছে ‘ফাইটার’মুক্তির সকল কার্যক্রম সম্পন্ন করেই ‘ওয়ার ২’এর কাজ ধরবেন নির্মাতা।


যশরাজ স্পাই ইউনিভার্সের ষষ্ঠ ছবি হল ‘ওয়ার ২’। ইতিমধ্যেই ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’, ‘পাঠান’, ‘টাইগার ৩’মুক্তি পেয়েছে। এবার পালা ‘ওয়ার ২’এর। ‘ওয়ার’ছবিটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল। হৃতিক রোশন এবং টাইগার শ্রফ অভিনীত এই ছবিটি বক্স অফিসে তখন ৩০০ কোটির উপর ব্যবসা করেছিল।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর