শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বগুড়ার শেরপুরে র‌্যাবের অভিযানে ১০০ কেজি গাঁজা সহ প্রাইভেটকার আটক

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৪, ১৮:১৬

বগুড়ার শেরপুর থেকে বিপুল পরিমান গাঁজাসহ একটি প্রাইভেটকার আটক করেছে র‌্যাব। সোমবার দুপুরে উপজেলার ঢাকা বগুড়া মহাসড়কের ধুনকুন্ডি এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়।

এই ঘটনায় সোমবার রাতে শেরপুর থানায় বিল্লাহ হোসেন (৩২) নামের একজনের নাম উল্লেখ করে একটি মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।  বিল্লাহ কুমিল্লা সদর থানা বালুরচর মুরারবাড়ী বড়াইল গ্রামের আবুল হোসেনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা হতে বিপুল পরিমান গাঁজাসহ একটি প্রাইভেটকার নওগাঁর দিকে যাচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে চান্দাইকোনা বাজার এলাকায় র‌্যাব ১২ এর একটি দল তল্লাশী কার্যক্রম শুরু করে। দুপুরে প্রাইভেট কাররের চালক চেক পোস্টের কাছাকাছি এসে মাদকসহ গাড়িটি নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব ধাওয়া করে ধুনকুন্ডি গ্রামের আয়েশা মাওলা দাখিল মাদ্রাসার সামনে প্রাইভেটকারটি রেখে ড্রাইভার পালিয়ে যায়। এরপর র‌্যাব সদস্যরা ২৫টি বান্ডিলে রাখা ১০০ কেজি গাঁজাসহ গাড়িটি জব্দ করে।

 ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, “এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামীকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।

 

 

 

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর