শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইবি নবনির্বাচিত শিক্ষক সমিতির মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ইবি প্রতিনিধি

প্রকাশিত:
৯ জানুয়ারী ২০২৪, ২০:০৫

ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ক্যাম্পাসস্থ মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
 
মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: মামুনুর রহমানের নেতৃত্বে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
 
এর আগে সকালে শিক্ষক সমিতির কার্যালয়ে বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোহা: জাহাঙ্গীর হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. তপন কুমার জোদ্দার নবনির্বাচিত সভাপতি প্রফেসর ড. মো: আনোয়ার হোসেন এবং সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: মামুনুর রহমানের নিকট আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এসময় বিদায়ী এবং নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
দায়িত্ব গ্রহণের শেষে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ উপাচার্যের কার্যালয়ে এসে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো: মাহবুবুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মো: আলমগীর হোসেন ভূঁইয়া’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় বিভিন্ন পর্যায়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর