শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

২৭ বছর পর পর্দায় ফিরছেন চিরঞ্জিত-ইন্দ্রাণী জুটি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২৪, ১৬:৫৩

২৭ বছর পর বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন টলিউডের প্রবীণ ও গুণী অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী ও ইন্দ্রাণী দত্ত। নতুন ছবিতে হাত দিতে চলেছেন পরিচালক অর্ঘ‌্যদীপ চট্টোপাধ‌্যায়। ছবির মূল আকর্ষণ ইন্দ্রাণী দত্ত ও চিরঞ্জিৎ চক্রবর্তী। ‘সেদিন চৈত্র মাস’, ‘কেঁচো খুঁড়তে কেউটে’র মতো সিনেমার মাধ্যমে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিল টলিউডের এই জুটি।


এবার আসছেন ‘দ্য লুপ’ নিয়ে। চিরঞ্জিৎ-ইন্দ্রাণী ছাড়াও ছবিতে অন্যতম মুখ্য চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার ও ঈশান মজুমদারকে।
‘দ‌্য লুপ’ মূলত থ্রিলার ঘরানার ছবি হলেও এর মোড়কে আরো গল্প বলা আছে চিত্রনাট্যে। পরিচালকের কথায়, ‘দ‌্য লুপ’ মাল্টিজনরার ফিল্ম।


লুপের আক্ষরিক অর্থ যা ফিরে ফিরে আসে। এই ছবির গল্প তেমন ফিরে আসাকে কেন্দ্র করে আবর্তিত হবে।

 


পরিচালক অর্ঘ‌্যদীপ বলেছেন, ‘কলকাতা থেকে বেশ খানিকটা দূরে একটা রিসোর্ট রয়েছে, তাঁর নাম দ‌্য লুপ। সেখান থেকেই ছবির নামকরণ।


এই রিসোর্ট চালায় এক প্রবীণ দম্পতি। সেখানে সাতজন মানুষ পৌঁছে একদিন। তারা পরস্পরের অপরিচিত। বিভিন্ন ধরনের মানুষ রয়েছে। এই মানুষগুলো একত্রিত হচ্ছে নির্দিষ্ট দিনে।

মিস্টার অ‌্যান্ড মিসেস গোমসের আতিথেয়তায় তারা সবাই খুশি হয়। রিসোর্টে যারা পৌঁছেছেন কাকতালীয়ভাবে তাদের দুজনের জন্মদিন সেই সময়। ওই অঞ্চলে নেটওয়ার্কের সমস‌্যা রয়েছে। ফলে এক দিনের জন‌্য সন্ধ্যাটা সবাই একসঙ্গে কাটাবেন বলেই ঠিক করেন। ক্রমশ রাত বাড়তে থাকে, আর একটু একটু করে সন্ধ্যার সুর কেটে যায়। পড়ে বোঝা যায়, এটা শুধু রিসোর্টে এসে সাতজনের ছুটি কাটানোর রাত ছিল না, অনেক গভীর রহস‌্য রয়েছে এর নেপথ্যে। এই ৯ জন মানুষের পরিণতি নিয়েই গল্প এগোবে সিনেমাটির।’


প্রবীণ কাপলের চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রাণী দত্ত এবং চিরঞ্জিৎ চক্রবর্তী। ‘দ্য লুপ’ প্রসঙ্গে ইন্দ্রাণী বলেন, “একদম আলাদা একটা বিষয়। খুব ইন্টারেস্টিং। মিস্টার অ‌্যান্ড মিসেস গোমস-এর চরিত্রে চিরঞ্জিৎদা আর আমি কাজ করব। অনেক দিন পর চিরঞ্জিৎদার সঙ্গে কাজ করতে চলেছি বলে আমি ভীষণ এক্সাইটেড। ‘দ‌্য লুপ’ এবং পরিচালক অর্ঘ‌্যদীপের সঙ্গে কাজের জন‌্য আমি সাগ্রহে অপেক্ষা করছি।”

ছবিতে অন‌্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বরুণ চন্দ, অপ্রতিম চট্টোপাধ‌্যায়, তনয়া মুখোপাধ‌্যায়, ইন্দ্রজিৎ মজুমদার, কেয়া চক্রবর্তী, ঋষি রাজ প্রমুখ। চিত্রনাট‌্য ও সংলাপ লিখেছেন ঈপ্সিতা। প্রযোজনায় ‘ইমেজ এন্টারটেইনমেন্ট’। ‘দ‌্য লুপ’ পরিচালক অর্ঘ‌্যদীপের পঞ্চম ছবি। এর আগে তিনি ‘মণিহারা’, ‘মুখোশ, ‘জোজো’, ‘রডোডেনড্রন’-এর মতো ছবি করেছেন। এ ছাড়া একটি ওয়েব সিরিজও তিনি পরিচালনা করেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর