শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নরসিংদীর বেলাবতে

কৃষক সমাবেশ ও সমলয়ে চাষাবাদের উদ্বোধন

হারুনূর রশিদ ,নরসিংদী

প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৪, ১৮:১৭

নরসিংদীর বেলাবতে (২০২৩-২৪)অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষক সমাবেশের সমলয়ে চাষাবাদের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চরলক্ষীপুরে গ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বোরো ধানের চারা রাইস ট্রান্সপ্লান্টার দিয়ে সমলয়ে চাষাবাদ উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজিম উর-রউফ খাঁনে সভাপতিত্বে এবং কৃষি উপসহকারী কর্মকর্তা মো সালাউদ্দিন ভূইয়ার সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা খামারবাড়ি কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ড.মোঃ মাহবুবুর রশিদ,অতিরিক্ত পরিচালক সালাউদ্দিন টিপু,উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ মাহবুব আলম লেলিন, উপজেলা আ.লীগের সভাপতি মনিরুজ্জামান খাঁনউপজেলা কৃষি উপ-সহকারী আতিকুর রহমান. সহ বিভিন্ন ব্লকের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের সময় দেশে কৃষি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের অংশ হিসেবে সরকার সমলয়ে চাষাবাদ কার্যক্রম শুরু করেছে। বর্তমানে দেশের ৬৪ জেলার ৪৯২টি উপজেলায় এই পদ্ধতি চালু রয়েছে। সরকার ৩৩০ কোটি টাকা এই খাতে বরাদ্দ দিয়েছে।এই পদ্ধতি চালু করায় দেশের ৪৬ লাখ ৯৬ হাজার কৃষক উপকৃত হচ্ছেন। এসব কৃষক বিনা মূল্যে সার, বীজ ও কীটনাশক পাচ্ছেন। কৃষক সমাবেশের আলোচনা সভা শেষে সমলয়ে চাষাবাদে ৫০ একর জমিতে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর