শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

এক বছরে সড়কে ঝরেছে ৫ হাজার ২৪ প্রাণ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ জানুয়ারী ২০২৪, ১৬:৩৪

২০২৩ সা‌লে সারা দেশে পাঁচ হাজার ৪৯৫ সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। এর মধ্যে শুধু ডিসেম্বরে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জানুয়া‌রি) রাজধানী বনানীতে বিআরটিএ ভব‌নে সড়ক দুর্ঘটনার তথ্য প্রকাশ সংক্রান্ত এক সংবাদ স‌ম্মেল‌নে এ তথ‌্য জানান বিআরটিএ চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার।

তিনি জানান, ২০২৩ সালে মোট পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন পাঁচ হাজার ২৪ জন এবং আহত হ‌ন সাত হাজার ৪৯৫ জন।

মাসভিত্তিক সড়ক দুর্ঘটনার তথ্য জানিয়ে বিআরটিএ চেয়ারম্যান জানান, ডিসেম্বরে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় ৪৩৩ জন নিহত হন।

এর মধ্যে, ঢাকা‌য় ডি‌সেম্বর মা‌সে সড়ক দুর্ঘটনা ঘ‌টে‌ ৮৬‌টি। এতে নিহত হ‌ন ৮৮ জন, আহত হ‌ন ৮৮ জন। চট্টগ্রা‌মে ঘ‌টে‌ ৯৪টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌ন ৭৯ জন, আহত হ‌ন ১৭২ জন।

রাজশাহী‌তে ডি‌সেম্বর মা‌সে সড়ক দুর্ঘটনা ঘ‌টে ৭৪টি। নিহত হ‌য়ে‌ছেন ৬৩ জন, আহত হ‌য়ে‌ছেন ৫১ জন। খুলনায় ঘ‌টে‌ছে ৭৩টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌য়ে‌ছেন ৪৯ জন, আহত হ‌য়ে‌ছেন ১৩৫ জন।

ব‌রিশা‌লে ডি‌সেম্বর মা‌সে সড়ক দুর্ঘটনা ঘ‌টে ৩৩টি। নিহত হ‌ন ২৮ জন, আহত হ‌ন ৮৩ জন। ‌সি‌লে‌টে ঘ‌টে‌ ২৪টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌ন ২৪ জন, আহত হ‌ন ২৫ জন।

রংপুর ডি‌সেম্বর মা‌সে সড়ক দুর্ঘটনা ঘ‌টে‌ ৫৫টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌ন ৫৪ জন, আহত হ‌ন ৪৩ জন। ময়মন‌সিংহে ঘ‌টে‌ ৪৪টি। এসব দুর্ঘটনায় নিহত হ‌ন ৪৮ জন, আহত হ‌ন ৪৪ জন।

জানুয়া‌রি মা‌সে সারা‌ দে‌শে ৩২২ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৩৩৩ জন, আহত হ‌ন ৩৩৬ জন। ফেব্রুয়া‌রিতে ৩০৮ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৩০৩ জন, আহত হ‌ন ৪১৬ জন।

মার্চে সারা‌ দে‌শে ৩৮৭ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৪১৫ জন, আহত হ‌ন ৬৮৮ জন। এপ্রিল মা‌সে সারা‌ দে‌শে ৪৭৬টি সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৪৫৯ জন, আহত হ‌ন ৭০৫ জন।

‌মে মা‌সে সারা‌ দে‌শে ৪৮৩ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৩৯৪ জন,আহত হ‌ন ৬৪৯ জন। জুনে সারা‌ দে‌শে ৫৬২ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৫০৪ জন, আহত হ‌ন ৭৮৫ জন।

জুলাইয়ে সারা‌ দে‌শে ৫৬৬ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৫৩৩ জন, আহত হ‌ন ৯৩৪ জন। আগস্ট মা‌সে সারা‌ দে‌শে ৪৫৮ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৩৭৬ জন ও আহত হ‌ন ৬৫৯ জন।

‌সে‌প্টেম্বরে সারা‌ দে‌শে ৪৫৪ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৪১০ জন, আহত হ‌ন ৬০৯ জন। অক্টোবরে ৪৩৭ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৩৯৪ জন ও আহত হ‌ন ৪৯২ জন। ন‌ভেম্বর মা‌সে সারা‌ দে‌শে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় নিহত হ‌ন ৪৭০ জন এবং আহত হ‌ন ৫১৮ জন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর