শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

৫ টি ড্রেজার মেশিন জব্দ সহ ৫০ হাজার টাকা জরিমানা

জামাল উদ্দিন রুবেল , ব্রাহ্মণবাড়িয়া (নবীনগর)

প্রকাশিত:
২২ জানুয়ারী ২০২৪, ১৬:২৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৫ টি ড্রেজার মেশিন জব্দ সহ এক ড্রেজার ব্যবসায়ীশ শিজিল মিয়াকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


রবিবার (২১ জানুয়ারি) দুপুরে উপজেলার জিনোদপুর, সাতমোড়া ও রতনপুর ইউনিয়ন এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। ফসলি জমি রক্ষার্থে দিনব্যাপী এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান।

অভিযান পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মালাই গ্রামে ২ টি ড্রেজার জব্দ করা হয় এবং ড্রেজার মালিককে পঞ্চাশ হাজার(৫০,০০০) টাকা জরিমানা করা হয়। এছাড়াও সাতমোড়া ও রতনপুর ইউনিয়ন এলাকা হতে ৩ টি ড্রেজার জব্দ করা হয় এবং সংযোগ পাইপগুলো বিনষ্ট করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানায়,ফসলি জমি রক্ষার্থে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর