শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

প্রচন্ড শীতে খুলনার সব বিদ্যালয় বন্ধ ঘোষণা

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২৩ জানুয়ারী ২০২৪, ১৫:০০

সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামায় খুলনার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে খুলনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পৃথক দুটি চিঠিতে এই নির্দেশনা দেন। অবশ্য নির্দেশনা পৌঁছানোর আগেই অনেক বিদ্যালয় ক্লাস শুরু হয়েছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ আমিরুল আজাদ জানান, মঙ্গলবার সকাল ৯টায় খুলনার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এটা চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা।

 

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. অহিদুল ইসলাম জানান, ভোরে মোবাইলে খুদে বার্তার মাধ্যমে বিদ্যালয়গুলোর প্রধানকে বন্ধের নির্দেশনা দেয়া হয়। সকাল ১০টায় চিঠি পাঠানো হয়েছে। আবহাওয়ার উন্নতি না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর