শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মাভাবিপ্রবির ডিবেটিং ক্লাবের নতুন কমিটি

বিজয় সরকার ,মাভাবিপ্রবি

প্রকাশিত:
২৭ জানুয়ারী ২০২৪, ১৫:৩৯

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন এফটিএনএস বিভাগের শিক্ষার্থী মোছা. রুকসানা খাতুন। সাধারণ সম্পাদক হয়েছেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থী তামান্না।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পূর্ববর্তী কমিটির সভাপতি যারিন তাসনিম ইতু ও মডারেটর অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম এই কমিটির ঘোষণা করেন।

কমিটিতে সহসভাপতি হয়েছেন মোহাম্মদ ফাহিম আশহাব ও আনসেং দেলবত। যুগ্ম সম্পাদক পদে আক্তারুজ্জামান রিয়াদ ও পারভেজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক হামিদুল হুদা, শেখ মহসিন আহমেদ ও মাহবুব জুবায়ের, ডিবেট সেক্রেটারি পদে রাসেল সরকার, উম্মে হাবিবা ও জামিরুল আলম মিয়াজী, আউটরিচ অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স সেক্রেটারি পদে সাবিকুন্নাহার নিউলি, আবু হানজালা মেরিন ও মো. মুন্তাছির রহমান জুনায়েদ নির্বাচিত হয়েছেন। এছাড়াও মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন সেক্রেটারি পদে জান্নাতুল নাইম ও এস এম নাসিমুল হাসান, ফিনান্স সেক্রেটারি পদে মার্জিয়া নূর ও মো. শিহাব উদ্দিন, অফিস সেক্রেটারি পদে অনামিকা রায়, মো. রিদয় মিয়া ও সাজিদ আল হাসান নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে রুকসানা খাতুন বলেন, আশা করি নতুন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা তাদের মেধা ও মননকে আরো উদ্দীপ্ত করে সংগঠনকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। সংগঠনের শুরু থেকেই সম্মানিত শিক্ষকমণ্ডলী ও বিশ্ববিদ্যালয়ের সবার যে সৌহার্দপূর্ণ সহযোগিতা আমরা পেয়েছি, আশা করি ভবিষ্যতের পথচলায়ও এই সুনাম আমরা অক্ষুণ্ন রাখতে পারব।

সম্পাদক তামান্না বলেন, আমরা বিশ্বাস করি, মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি সৃষ্টির শুরু থেকে এখন অবধি এই বিশ্বাস ধারণ করে, সামনের দিনগুলোও ধারাবাহিকতা বজায় রাখবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর