শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জাবিতে নারীকে ধর্ষণের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

জাবি প্রতিনিধি

প্রকাশিত:
৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৪৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মানববন্ধন কর্মসূচি শেষে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধনে দর্শন বিভাগের শিক্ষার্থী অদিতি ইসলাম বলেন, আমরা এই ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই। এরকম ঘটনা যাতে কোথাও আর না হয়, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলি বলেন, পাকিস্তানিরা আমাদের মা-বোনদের ওপর যে নির্যাতন চালিয়েছিল, শনিবার(৩ ফেব্রুয়ারি) তার প্রতিচ্ছবি দেখলাম। একটি স্বাধীন দেশের বিশ্ববিদ্যালয়ের চিত্র এমন হতে পারে না।

তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন হল প্রাধ্যক্ষ ধর্ষক মুস্তাফিজকে পালিয়ে যেতে সাহায্য করেছিলেন। ভিক্টিম যখন আশুলিয়া থানায় গিয়েছেন তখন তাদের সাভার থানায় পাঠিয়ে ভোগান্তিতে ফেলা হয়েছে।

শিক্ষার্থী জোবায়েদ হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ষণের মতো কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। এর আগে সিলেটে এমসি কলেজে এরকম ন্যক্কারজনক ঘটনা ঘটেছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হওয়া এই ধর্ষণের তীব্র নিন্দা জানায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর