শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ছোলার আমদানি বেড়েছে

পাইকারিতে দাম কমেছে ৪–৬ টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১১ ফেব্রুয়ারী ২০২৪, ১৩:৪২

পবিত্র রমজান মাস শুরু হতে বাকি আরও এক মাস। রোজা ঘিরে এবার উল্লেখযোগ্য পরিমাণে ছোলা আমদানি হয়েছে। তাতে বাজারে সরবরাহ বেড়েছে। বাজারে সরবরাহ ভালো থাকায় রোজায় ছোলার দাম বাড়বে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এবার রোজা সামনে রেখে দুই থেকে তিন মাস আগেই ছোলা আমদানি শুরু করেন ব্যবসায়ীরা। দেশে আমদানি পণ্যের ৯৯ শতাংশই আসে চট্টগ্রাম বন্দর দিয়ে। জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের তথ্য অনুযায়ী, দেশে গত তিন মাসে (নভেম্বর-জানুয়ারি) প্রায় ৮৩ হাজার ৮৩২ টন ছোলা আমদানি হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, রোজার মাস বাদে অন্য মাসগুলোতে দেশে প্রতি মাসে গড়ে ১০ হাজার টন ছোলার চাহিদা রয়েছে। রোজায় এ চাহিদা উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে যায়। রোজার এক মাসে ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টন ছোলার চাহিদা থাকে।


ব্যবসায়ীরা বলছেন, আরও ছোলা আমদানির পথে রয়েছে। রোজা শুরুর আগেই এসব ছোলা বাজারে চলে আসবে। ফলে সরবরাহে কোনো সংকট হবে না। বর্তমানে দেশের পাইকারি বাজারে ছোলার দাম ৮০ থেকে ৯৬ টাকা। সরবরাহ ভালো থাকায় রোজার আগে দাম আরও কমবে।

আমদানি বেড়েছে

এনবিআরের হিসাবে, ২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত ছোলা আমদানি হয়েছিল প্রায় ৪৩ হাজার টন। সেই তুলনায় এবার নভেম্বর থেকে জানুয়ারি—এই তিন মাসে গতবারের তুলনায় প্রায় ৪০ হাজার টন বেশি ছোলা আমদানি হয়েছে। এর মধ্যে গত জানুয়ারি মাসে আমদানি হয়েছে প্রায় সাড়ে ৭২ হাজার টন। যেখানে গত বছর জানুয়ারি মাসে হয়েছিল প্রায় সাড়ে ২৭ হাজার টন। দেশে অধিকাংশ ছোলা আসে অস্ট্রেলিয়া থেকে। দেশটির উৎপাদিত ছোলার ৯৫ শতাংশই রপ্তানি হয়।

চট্টগ্রামের খাতুনগঞ্জের ছোলা আমদানিকারক মোহাম্মদ মহিউদ্দিন  বলেন, এ বছর ছোলার আমদানি বেশ ভালো। ঋণপত্র (এলসি) খুলতে কিছু জটিলতা থাকলেও শেষ পর্যন্ত তা আমদানিতে বাধা হয়নি।


দাম পড়তির দিকে

চট্টগ্রামের খাতুনগঞ্জে খোঁজ নিয়ে জানা যায়, পাইকারিতে এক মাসের ব্যবধানে ছোলার দাম কেজিতে ৪ থেকে ৬ টাকা কমেছে। এ বাজারে এক মাস আগে প্রতি কেজি ছোলার দাম ছিল ৮২ থেকে ৯৬ টাকা। শনিবার (১০ ফেব্রুয়ারি) প্রতি কেজি ছোলা বিক্রি হয়েছে ৭৮ থেকে ৯০ টাকায়। আর চট্টগ্রামের বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি ছোলা বিক্রি হয় ১০০ থেকে ১১০ টাকায়। এক মাস আগে খুচরায় প্রতি কেজি ছোলার দাম ছিল ১০০ থেকে ১১৫ টাকা। ব্যবসায়ীরা বলছেন, রোজার আগে দাম আরও কমবে।

চাক্তাই-খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম  বলেন, ছোলার আমদানি ও সরবরাহ বেশ ভালো। তাই আশা করা যায়, রোজার আগেই দাম আরও কমবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর