শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

খুলনায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ২৯ হাজার ৫৪৫

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৮:০৯

খুলনায় শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। খুলনা মহানগরী ও জেলার ৮৬টি কেন্দ্রে এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ২৯ হাজার ৫৪৫ জন শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষার প্রথম দিন সকাল ১০টা থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিনে এসএসসি’র বাংলা (আবশ্যিক) ১ম পত্র, দাখিলে কুরআন মাজিদ ও তাজভিদ এবং এসএসসি (ভোকেশনাল) বাংলা-২ পরীক্ষা অনুষ্ঠিত চলছে।

খুলনা জেলা প্রশাসক দপ্তরের তথ্যমতে, এ বছর খুলনা মহানগরী ও জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে ২৯ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী এ পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে। মহানগী ও জেলায় এসএসসি, এসএসসি (ভোকেশনাল) ও দাখিলে পরীক্ষার কেন্দ্র ৮৬টি। এর মধ্যে এসএসসি পরীক্ষাধীদের কেন্দ্র হচ্ছে ৫৭টি, দাখিল পরীক্ষার্থীদের কেন্দ্র হচ্ছে ১৩টি ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীদের কেন্দ্র সংখ্যা হচ্ছে ১৬টি।

এবারের এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে খুলনা জেলা প্রশাসন বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সিদ্ধান্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- নগরীর কেন্দ্র সমূহের জন্য অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দায়িত্ব পালন করবেন। উপজেলা পর্যায় কেন্দ্রসমূহে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি এবং পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে ফটোস্টাট মেশিন বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী অফিসারদেরকে অনুরোধ করা হয়েছে।

এসএসসি পরীক্ষায় যে বিষয়ে পরীক্ষা, সে বিষয়ের কোনো শিক্ষককে ঐদিন পরীক্ষা হলে কক্ষ পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না। পরীক্ষা কেন্দ্রসমূহে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খুলনাকে আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে। বিগত বছরগুলোতে যেসব শিক্ষক/ শিক্ষিকা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন কারণে বহিষ্কৃত হয়েছিলেন তাদের চলতি বছরে পরীক্ষার কোনো দায়িত্বে দেয়া যাবে না এবং যে বিষয়ের পরীক্ষা সে বিষয়ের কোনো শিক্ষককে ওইদিন পরীক্ষা হলে পরিদর্শক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর