শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইতালি গেলেন বিমানবাহিনী প্রধান

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৮ ফেব্রুয়ারী ২০২৪, ১৭:৩১

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান এক সরকারি সফরে ইতালি গমন করেছেন। আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) তিন সফরসঙ্গীসহ ইতালির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।

আজ রবিবার (১৮ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯-২২ ফেব্রুয়ারি সামরিক সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিওনার্দো এসপিএ’র আমন্ত্রণে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান ইতালি সফর করবেন।


সফরকালে তিনি রোমে অবস্থিত লিওনার্দো সদর দপ্তর, ইলেকট্রনিক্স ডিভিশন, ইউএভি প্রডাকশন ফ্যাসিলিটিজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করবেন।
এ ছাড়া তিনি লিওনার্দো এসপিএর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

আগামী ২৩ ফেব্রুয়ারি সফর শেষে বিমানবাহিনী প্রধান বাংলাদেশে ফিরবেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর