শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

জাবির ভর্তি পরীক্ষা শুরু আজ, প্রতি আসনে লড়বেন ১০৭ জন

জাবি প্রতিনিধি

প্রকাশিত:
২২ ফেব্রুয়ারী ২০২৪, ১২:০৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে আজ (২২ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট এক হাজার ৮৪৪টি আসনের বিপরীতে এক লাখ ৯৭ হাজার ৮৫১টি আবেদন জমা পড়েছে। সেই হিসাবে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বেন ১০৭ জন শিক্ষার্থী।

আবেদনকারীদের মধ্যে এক লাখ তিন হাজার পাঁচজন ছাত্র এবং ৯৪ হাজার ৮৪৬ জন ছাত্রী রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইট এবং প্রশাসনিক (শিক্ষা শাখা) কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

আজ বৃহস্পতিবার ‘এ’ ইউনিটের (গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটি) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে। পরীক্ষার প্রথম শিফট শুরু হবে সকাল ৯টায়।


শেষ শিফট শুরু হবে বিকেল ৪টা ৪০ মিনিটে। এই শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটে ২২৩টি ছাত্রদের এবং ২২৩টি ছাত্রীদের আসনের বিপরীতে মোট ৩৩ হাজার ৭০৫ জন ছাত্র এবং ১৬ হাজার ৭১১ জন ছাত্রী আবেদন করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর