শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বিয়ের পিঁড়িতে অভিনেতা তামিম মৃধা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৪ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:০৯

বিয়ে করেছেন ছোট পর্দার পরিচিত মুখ অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধা।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন তিনি।

তামিম জানান, তার স্ত্রীর নাম রাইসা ইসলাম। পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে। সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছেন এ নবদম্পতি।

যদিও তামিমের বিয়ের খবর বেশ অবাক করেছে ভক্তদের। কারণ ২০১৯ সালে দীর্ঘদিনের প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এ অভিনেতা। সেই বিয়ে বিচ্ছেদের খবর গোপন থাকতেই নতুন বিয়ের খবর জানালেন তামিম।

এসময় নিজের নতুন জীবনের জন্য সবার কাছে দোয়া চেয়ে তামিম বলেন, ‘রাইসার সঙ্গে আমার নতুন পথচলার শুরু। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ’

প্রসঙ্গত, তামিম মৃধা অভিনয়ের পাশাপাশি টেক্সটাইল কোম্পানিতেও চাকরি করেছেন। এ ছাড়া নিজের ইউটিউব চ্যানেলে তার গান প্রকাশ পেয়েছে। বেশ কিছু নাটকেও অভিনয় করতে দেখা গেছে এ অভিনেতাকে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর