শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

খুলনায় সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
২৫ ফেব্রুয়ারী ২০২৪, ১৬:৫৯

খুলনা মহানগরীর হরিনটানাধীন মোস্তর মোড় সংলগ্ন বাইপাস রোডের সরকারি গরুর খামারের সামনে মোটরসাইকেল চালক তন্ময় হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক খালিশপুরের কাশিপুর এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, নগরীর জিরো পয়েন্ট থেকে মোস্তর মোড়ের দিকে তন্ময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে থাকা বালু ভর্তি ডাম্পার ট্রাকের পিছনে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থাকা চালক তন্ময় ছিটকে নিচে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। তাঁর পিছন থেকে ছুটে আসা আরেকটি মোটরসাইকেল একইভাবে মোটরসাইকেলকে পেছন থেকে মেরে দিলে মোটরসাইকেলের থাকা চালক জয় (১৮) আহত হন। স্থানীয়রা গুরুতর আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তন্ময়কে মৃত ঘোষণা করেন।

অপর মোটরসাইকেল চালক আহত জয় (১৮)কে সার্জারি বিভাগে ভর্তি করা হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর