শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মবার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১১:১৫

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮৮তম জন্মবার্ষিকী আজ (২৬ ফেব্রুয়ারি)। ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা (নূর মোহাম্মদ নগর) গ্রামে জন্মগ্রহণ করেন নূর মোহাম্মদ।


এ উপলক্ষে তাঁর জন্মস্থান নূর মোহাম্মদ নগরে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট ও জেলা প্রশাসন।

ট্রাস্ট সূত্র জানায়, সকালে নূর মোহাম্মদের জন্মভিটার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে। সেখানে গার্ড অব অনার দেবে প্রশাসন। এরপর শোভাযাত্রা শেষে তাঁর স্মরণে নির্মিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল হবে। ২০০৮ সালের ১৮ মার্চ তার গ্রামের নাম মহিষখোলা পরিবর্তন করে ‘নূর মোহাম্মদ নগর’ রাখা হয়। সেই থেকে উন্নয়নের ছোঁয়া লেগেছে সেখানে।

নূর মোহাম্মদ পূর্ব পাকিস্তান রাইফেলসে (ইপিআর) সিপাহী হিসেবে যোগদান করেন। পরে ল্যান্স নায়েক হন। ইপিআর বর্তমানে ‘বর্ডার গার্ড বাংলাদেশ’ (বিজিবি) নামে প্রতিষ্ঠিত। তিনি ১৯৭০ সালের ১০ জুলাই যশোর সেক্টরে বদলি হয়ে আসেন। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোরের গোয়ালহাটিতে পাকবাহিনীর সাথে সম্মুখযুদ্ধে শহীদ হন নূর মোহাম্মদ। যশোরের শার্শা থানার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে বীরোচিত ভূমিকা ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর