শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইবির ‘আবৃত্তি আবৃত্তি’র নেতৃত্বে রব্বানী ও রায়হান

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
২৬ ফেব্রুয়ারী ২০২৪, ১৪:৫৫

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবৃত্তি বিষয়ক একমাত্র সংগঠন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের অন্তর্ভুক্ত ‘আবৃত্তি আবৃত্তি’ ইবি শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গোলাম রব্বানীকে সভাপতি এবং বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের আবু রায়হান রানাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।


রোববার (২৫ ফেব্রুয়ারি) অমর একুশে ভাষা শহীদের স্মরণে "শুদ্ধ ভাষাচর্চা বিষয়ক কর্মশালা" আয়োজন করেন। কর্মশালা শেষে 'বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ' এর সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক সংগঠনটির ১৫ সদস্য বিশিষ্ট এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করেন।

উক্ত কর্মশালায় প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশ আবৃত্তি সমম্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু। এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মো: রাসিদুজ্জামান। সংগঠনটির সভাপতি হায়াতে জান্নাতের নেতৃত্বে কর্মশালাটি পরিচালিত হয়।


কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন, সহ-সভাপতি দিপেন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক নওশীন পর্নিনী সুম্মা, সাংগঠনিক সম্পাদক আব্দুল মাজেদ সাগর, অর্থ সম্পাদক সুইটি পাল, দপ্তর সম্পাদক মুহিববুল্লাহ, সাহিত্য সম্পাদক সূচনা ত্রিপুরা, অনুষ্ঠান সম্পাদক আব্দিম মুনিব, প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারহানা ইবাদ রিয়া ও সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইনসানুল ইমাম নূর।

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন মুক্তারুল হক, ফাতিমা আক্তার স্বর্ণা, তানজিমা সিকদার তনু ও তৃপ্তি ঘোষ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর