শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ক্যান্সারাক্রান্ত সিয়ামের অর্থ সংগ্রহে ইবির চলচ্চিত্র

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৩ মার্চ ২০২৪, ১৭:১১

কোলন ক্যান্সারে আক্রান্ত ইসলামী বিশ্ববিদ্যালের (ইবি) মেধাবী শিক্ষার্থী সিয়াম মির্জার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহে ইবি চলচ্চিত্র সংসদ আয়োজন করতে যাচ্ছে বিশেষ চ্যারিটি ফিল্ম ফেস্টিভ্যাল।

সোমবার (৪ ফেব্রুয়ারী) সকাল ১০.০০ টা থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে দু'দিন ব্যাপী এই চলচ্চিত্র প্রদর্শনী শুরু হবে। এই প্রদর্শনী থেকে প্রাপ্ত অর্থ সিয়াম মির্জার চিকিৎসার জন্য ব্যয় করা হবে।

প্রদর্শনীর প্রথম দিনে সত্যজিৎ রায় পরিচালিত 'হীরক রাজার দেশে' এবং গ্যাব্রিয়েল মুচ্চিনো পরিচালিত 'দ্য পারস্যুট অব হ্যাপিনেস' প্রদর্শিত হবে এবং দ্বিতীয় দিনে তৌকির আহমেদ পরিচালিত 'দারুচিনি দ্বীপ' ও ক্রিস্টোফার নোলান পরিচালিত 'ইন্টারস্টেলার' প্রদর্শিত হবে।

উল্লেখ্য, সিয়াম মির্জা ইবি'র হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন যাবৎ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক সংগঠনের সাথে কাজ করেছেন। তন্মধ্যে তিনি ক্যান্সার সচেতনতা বিষয়ক সংগঠন 'ক্যান্সার অয়্যারনেস প্রোগ্রাম' এর সভাপতি হিসেবে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছেন। আজ তিনি এই রোগেই আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

একই বিভাগের এক শিক্ষার্থী বলেন, নিয়তি কত নির্মম! যে কিনা ক্যান্সার সচেতন নিয়ে কাজ করছিল সেই আক্রান্ত। আমাদেরকে ব্যথিত করছে। সকলকে অনুরোধ করছি বন্ধু সিয়ামের জীবন বাঁচাতে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর