শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নৌ-পুলিশের হাতে গ্রেপ্তার মেঘনার ‘দস্যু’ ফারুক

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৭ মার্চ ২০২৪, ১১:৫৩

লক্ষ্মীপুরের মেঘনা নদীতে পৃথক দুটি ডাকাতি মামলার আসামি মো. ফারুককে (৪২) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) দুপুরে র‍্যাব-৭ এর সহায়তায় রামগতির বড়খেরী নৌ-পুলিশের সদস্যরা চট্টগ্রামের ডাবলমুরিং থানার মাদারবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ফারুক ভোলার দৌলতখান থানাধীন চর খলিফা এলাকার মো. শহিদুল ইসলামের ছেলে।

নৌ-পুলিশের ইনচার্জ ফেরদৌস আহমেদ বলেন, ফারুক অস্ত্রধারী কুখ্যাত দস্যু। মেঘনা নদীর জেলেদের অপহরণ করে সে মুক্তিপণ আদায় করে ছেড়ে দিত।

২০২২ সালের দিকে কমলনগরের মেঘনা নদীতে জেলেদের নৌকায় ডাকাতি করে সে। এছাড়া রামগতির আলেকজান্ডার এলাকার মেঘনা নদীতে ডাকাতিকালে জেলেদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে চার জেলে গুলিবিদ্ধ হয়। এ দুই মামলার প্রধান আসামি ফারুক।

গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মাদারবাড়ি এলাকায় র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর