শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নিহত কনস্টেবল মনিরুজ্জামানের পরিবারকে আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
৫ জুলাই ২০২৩, ১৪:৪৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামান তালুকদারের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

 

বুধবার (৫ জুলাই) সকালে ডিএমপি সদরদপ্তরে নিহত মনিরুজ্জামানের স্ত্রী দুই সন্তান নিয়ে ডিএমপি কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করেন।

 

মনিরুজ্জামানের অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন ডিএমপি কমিশনার। এ সময় কমিশনার তার পরিবারের হাতে ২ লাখ টাকার আর্থিক অনুদান তুলে দেন।

 

ডিএমপি কমিশনার নিহত মনিরুজ্জামানের পরিবারকে ভবিষ্যতে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

এ সমময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মনিরুজ্জামান শনিবার (১ জুলাই) ভোরে রাজধানীর ফার্মগেটে ছিনতাইকারীর ধারালো ছুরির আঘাতে গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগে কর্মরত ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর