শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ফায়ার সার্ভিসে অংশীজনদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৪ মার্চ ২০২৪, ১৬:৫৬

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে অংশীজনদের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টা ৩০ মিনিটে সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


সভায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক, উপ-পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মো. কামাল উদ্দিন ভূঁইয়া, উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. জসিম উদ্দিন, উপ-পরিচালক (পরিকল্পনা) মো. আক্তারুজ্জামান, ঢাকা বিভাগের উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিনসহ অধিদপ্তরের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রাজউক, বিজেএমইএ, বিকেএমইএ, বাংলাদেশ পুলিশ, উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, রেড ক্রিসেন্ট সোসাইটি, এনজিও কর্মকর্তাসহ অন্তত ২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

পরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ মোজাম্মেল হক স্বাগত বক্তব্যে সবাইকে উন্মুক্ত আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ জানান।

তিনি অংশীজনদের উদ্দেশে বলেন, ফায়ার সার্ভিস সর্বদা মানুষের সেবায় কাজ করে। আপনাদের সুচিন্তিত মতামত আমাদের সেবাকে আরও জনবান্ধব করতে সহায়ক হবে।

অংশীজনদের মধ্যে বিজিএমইএ প্রতিনিধি, বিকিএমইএ প্রতিনিধি, এনজিও কর্মকর্তা, দক্ষিণ সিটি করপোরেশন প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজন তাদের মতামত তুলে ধরেন। তাদের মতামতগুলো লিপিবদ্ধ করা হয়।

তারা ফায়ার সার্ভিসের সাম্প্রতিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং প্রশিক্ষণসহ চলমান সেবা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানান। পরে পরিচালকসহ অন্যান্য কর্মকর্তা বিভিন্ন অংশীজনের প্রশ্নের জবাব দেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর