শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন তানজিম

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৭ মার্চ ২০২৪, ১৫:২৩

প্রথম দুই ম্যাচে নিয়েছিলেন চার উইকেট। দলের হয়ে গুরুত্বপূর্ণ সময়েই উইকেট এনে দিচ্ছিলেন তিনি।

তবে বাংলাদেশ দলের জন্য দুঃসংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডে থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব।
তানজিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, 'ফিজিও আমাদের জানিয়েছেন, তানজিম খেলতে পারবে না। তার জায়গায় আমরা কাউকে নিতে পারি কি না চিন্তা করছি। কারণ, সোমবার (১৮ মার্চ ) আবার সকালে যদি (অন্য কারও) কিছু হয়। '

আজ (১৭ মার্চ ) রোববার দলীয় অনুশীলন করতে গিয়ে পেশিতে চোট পান তানজিম। স্ক্যান করে জানা যায়, তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে পড়েছেন তিনি। সিরিজের প্রথম ওয়ানডেতে দারুণ বোলিং করেছেন ডানহাতি এই পেসার। ৪৪ রান খরচ করে নেন ৩ উইকেট। দ্বিতীয় ওয়ানডেতে ১০ ওভার বল করে ৬৫ রান দিয়ে পান ১ উইকেট।

তানজিম না থাকায় সোমবার (১৮ মার্চ ) তৃতীয় ওয়ানডেতে একাদশে সুযোগ পেতে পারেন মোস্তাফিজুর রহমান।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর