শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নারায়ণগঞ্জে মার্কেটে আগুন

তিন ঘণ্টায় আগুনে শতাধিক দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪, ১৩:৩১

ফায়ার সার্ভিসের ৩ ঘণ্টার চেষ্টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এর আগেই প্রায় শতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।


রোববার (২৪ মার্চ) ভোর ৪টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের গোলাকান্দাইল এলাকার গাউছিয়া কাঁচাবাজার ও টিনমার্কেটে এ অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলের মোট ১০টি ইউনিটের প্রায় ৩ ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার রাতে গাউছিয়া কাঁচাবাজারের একটি দোকানে আগুন লেগে যায়। পরে পুরো কাঁচাবাজার ও টিনমার্কেটে আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে মার্কেটের সামনের দিকের কিছু দোকানের মালামাল বের করতে পারলেও ভেতরে থাকা সব দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন জানান, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল মোট ৪টি স্টেশনের ১০টি ইউনিটের ৩ ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে সূত্রপাত জানা যায়নি। আগুন ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর