শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

দূষণ প্রতিরোধে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের সুপারিশ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ মার্চ ২০২৪, ১৬:৪৮

সব ধরণের দূষণ প্রতিরোধে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

রোববার (২৪ মার্চ) জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।


জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার এ বৈঠক পরিচালনা করেন।

বৈঠকে কমিটি সদস্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, আ.স. ম. ফিরোজ, মো. শাহাব উদ্দিন, মো. আব্দুল ওদুদ, তানভীর শাকিল জয়, গালিবুর রহমান শরীফ, এসএম আতাউল হক, মো. ছানুয়ার হোসেন ছানু এবং আরমা দত্ত অংশ নেন।

বিশেষ আমন্ত্রণে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর বৈঠকে অংশ নেন। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করনীয় বিষয়, বন ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয় সম্পর্কে এবং রাবার সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণ বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় সব ধরনের দূষণ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কমিটি পরিবেশের ভারসাম্য রক্ষায় বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণে সংরক্ষিত বনাঞ্চল সংরক্ষণসহ নতুন বনাঞ্চল সৃষ্টির ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর