শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইউএস-বাংলার এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফটের সফল পরীক্ষামূলক ফ্লাইট সম্পন্ন

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১ এপ্রিল ২০২৪, ১২:৫৩

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০ বছর যাত্রাপথে ৩১ মার্চ ২০২৪, রবিবার বাংলাদেশের আকাশ পরিবহনে এক যুগান্তকারী ঘটনার স্বাক্ষী হয়ে থাকবে। বাংলাদেশ এভিয়েশনে ইউএস-বাংলা এয়ারলাইন্সে নতুন সংযোজিত ৪৩৬ আসনের বৃহদাকার এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফটের পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনা করা হয়।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১০ জন কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিকাল ৪টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা থেকে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্দেশ্যে গমণ করে এবং পুনরায় বিকাল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। দ্রুতগতি সম্পন্ন এয়ারবাসটি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লেগেছে মাত্র ৩০ মিনিট।

চট্টগ্রাম ও ঢাকায় অবতরণ করার সময় উড়োজাহাজে অবস্থানকারী যাত্রীরা করতালির মাধ্যমে ককপিট ক্রুদের অভিনন্দন জানান।

এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট দিয়ে খুব শীঘ্রই ইউএস-বাংলার ঢাকা-দুবাই, ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে। এছাড়া দ্রুততম সময়ে ঢাকা থেকে জেদ্দা রুটে এয়ারবাস ৩৩০-৩০০ দিয়ে ইউএস-বাংলা ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করছে। আগামী দুই মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে আরো একটি এয়ারবাস ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত হতে চলেছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ২৩টি এয়ারক্রাফট রয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর