শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় নববধূকে হাতুড়িপেটা

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
১৮ এপ্রিল ২০২৪, ১৫:১৩

ফরিদপুরের সালথা উপজেলায় স্ত্রীর স্বীকৃতি চাওয়ায় এক নববধূকে হাতুড়িপেটা করেছে শ্বশুরবাড়ির লোকজন। পরে পুলিশের সহায়তায় নববধূ মোরশেদা খানমকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যায় সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্বফুলবাড়িয়া গ্রামে।

জানা গেছে, সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের পূর্বফুলবাড়িয়া গ্রামের দুলাল শেখের ছেলে নিশাত শেখের সঙ্গে মাঝারদিয়া ইউনিয়নের চান্দাখোলা গ্রামের সিদ্দিক সরদারের মেয়ে মোরশেদা খানমের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জের ধরে গত ৯ এপ্রিল তারা নিজেরাই বিয়ে করেন। বিয়ের পর থেকে স্ত্রীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন স্বামী নিশাত। মোরশেদা বাধ্য হয়ে বুধবার স্বামীর বাড়িতে অবস্থান নেন এবং স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন শুরু করেন। স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে যাওয়ার পর শ্বশুরবাড়ির লোকেরা নববধূকে হাতুড়িপেটা করে গুরুতর আহত করেন। মোরশেদার বড় বোন এ সময় ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মোরশেদাকে উদ্ধার করে।

নববধূ মোরশেদা খানম বলেন, নিশাতের সঙ্গে আমার ফেসবুকের মাধ্যমে পরিচয়। দীর্ঘ ৯ মাস ধরে তার সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল। আমাদের বাড়িতে সে যাওয়া-আসা করত নিয়মিত। গত ৯ এপ্রিল নিশাতের সম্মতিতে আমাদের বাড়িতে আমরা বিয়ে করি। সে আমার সঙ্গে রাতযাপন করে সকালে পালিয়ে চলে আসে। এর পর এক সপ্তাহ পার হয়ে গেলেও আমার সঙ্গে বা আমার পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ করেনি। এ জন্য আমি আমার স্বামীর বাড়িতে চলে আসি। কিন্তু আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা আমাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) আসাদুজ্জামান শাকিল বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর