শনিবার, ২৫শে এপ্রিল ২০২৬, ১১ই বৈশাখ ১৪৩৩ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • সংবিধানের দোহাই আর নয়, আমরা ফ্যাসিবাদের দাফন করতে চাই
  • গুম-খুনের ব্যাপারে ট্রাইব্যুনাল সহায়তা চাইলে করা হবে : র‍্যাব ডিজি
  • ইসরায়েলের আবাসিক ভবনে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, ২ জন নিহত
  • বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে ইরান থেকে বের হতে পারেনি এখনো
  • ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
  • প্রধানমন্ত্রীর সঙ্গে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
  • বাসা-বাড়িতে লাইট-ফ্যান ব্যবহারে নিষেধাজ্ঞার খবর ভুয়া : বিএনপি
  • ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জন্য ‘বড় চমক’ আছে, সতর্কতা ইরানের
  • কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর
  • আমেরিকা-চীন-রাশিয়া: পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে বাংলাদেশ?

দীঘিনালায় আগুনে পুড়ে ছাই ২১ দোকান

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত:
৭ মে ২০২৪, ১৭:১৯

খাগড়াছড়ির দীঘিনালায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে ২১টি দোকান।

মঙ্গলবার (৭ মে) দুপুর সাড়ে ১২টায় উপজেলার মেরুং ইউনিয়নের কাঁঠালবাগান এলাকায় এ ঘটনা ঘটে। দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

মেরুং ইউনিয়নে চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি বলেন, দুপুরের দিকে ইজিবাইক বা টমটমের ব্যাটারিতে চার্জ দেওয়ার সময় আগুনের সূত্রপাত। মুর্হূতের মধ্যে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে সময় বেশি লাগে।

দীঘিনালা ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন কর্মকর্তা রুবেল ত্রিপুরা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে ২১টি দোকন সর্ম্পূণ পুড়ে গেছে। আশপাশে পানি না থাকায় দূর থেকে পাইপলাইনের মাধ্যমে পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়েছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর