শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

১০ হাজার টাকার নোট আনছে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৬:৪৩

লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায় চরমে পৌঁছেছে মুদ্রাস্ফীতি। দেশটির সরকার ১০ হাজার পেসোর নোট ছাপানোর ঘোষণা দিয়েছে দেশটির সরকার, বাংলাদেশি মুদ্রায় যা ১২০০ টাকার মতো। মার্কিন বার্তা সংস্থা এপিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সাম্প্রতিক মাসগুলোতে আর্জেন্টিনায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হয়েছে। মার্চে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২৮৭ শতাংশে, যা বিশ্বে সর্বোচ্চ।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক জানায়, বাজার করার ক্ষেত্রে অনেক আর্জেন্টাইন বড় ব্যাগে করে টাকা নিয়ে যান। তাদের কষ্ট কমাতে বড় অংকের নোট ছাপানোর পরিকল্পনা করেছে তারা।

এর আগে সর্বোচ্চ দুই হাজার পেসোর নোট ছিল আর্জেন্টিনার। আগামী মাসেই বাজারে ছাড়া হবে এই নোট। ২০১৭ সালে ১ হাজার পেসোর নোট বাজারে ছেড়েছিল কেন্দ্রীয় ব্যাংক তখন এর মূল্যমান ছিল ৫৮ ডলার। মুদ্রাস্ফীতির কারণে তা এখন কমে দাঁড়িয়েছে ১ ডলারে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর