শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

টঙ্গীতে ইয়াবা-ফেনসিডিলসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১১ মে ২০২৪, ১৭:৫৪

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন এলাকা থেকে ইয়াবা-ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

গ্রেপ্তার মাদক কারবারি হলেন মো. সাজু আহমেদ (২২)।


অভিযানে তার কাছ থেকে ছয় হাজার ৫০টি ইয়াবা এবং ৪১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (১১ মে) দুপুরে র‍্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান  বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার (১০ মে) রাতে টঙ্গী পূর্ব থানাধীন উত্তর আরিচপুরস্থ টঙ্গী রেলস্টেশন সংলগ্ন ব্যাংক মাঠ বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন ধরে অন্যান্য মাদক কারবারিদের সঙ্গে যোগসাজশে বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল ও ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন। তিনি বিভিন্ন সময় সুকৌশলে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকদ্রব্য পরিবহন করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় খুচরা/পাইকারি কারবারিদের কাছে সরবরাহ করেছেন বলেও স্বীকার করেছেন।

এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর