শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

বাড্ডায় ফার্নিচারের কারখানার আগুন নেভানোর পর মিলল মরদেহ

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
১৬ মে ২০২৪, ১৬:৪৩

রাজধানী বাড্ডার সাঁতারকুলের ইয়াসিন নগর এলাকায় একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় মফিজুল (৩৭) নামে এক কর্মচারী পুড়ে মারা গেছে। (১৫ মে)বুধবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনার পর ফায়ার সার্ভিস থেকে ২ ইউনিট কাজ করে আগুন নির্বাপনের পর একটি মৃতদেহ উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে লিডার জীবন মিয়া এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, (১৫ মে) বুধবার দিবাগত রাত ১১ টার দিকে সংবাদ পাওয়া যায় বাড্ডা সাতারকুল এলাকায় একটি ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সেখানে ফায়ার সার্ভিস থেকে দুইটি ইউনিট আগুন নির্বাপন করে কারখানার ভিতর থেকে একজনের মৃতদেহ উদ্ধারের পর সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাড্ডা থানার (ইন্সপেক্টর তদন্ত) মোঃ আব্দুর রউফ জানান, বাড্ডা সাতারকুল ইয়াসিন নগর ফার্নিচার কারখানার ভিতরে স্তুপ ফোমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ওই কারখানার মফিজুল নামে কর্মচারী পুড়ে মারা যায়। তার লাশ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়। পরে আজ দুপুরে ওই হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহ নেওয়া হয় ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর