শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

অস্ত্রসহ গ্রেপ্তার ৩ ছিনতাইকারী কারাগারে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৩ মে ২০২৪, ১৩:৩২

রাজধানীর হাজারীবাগে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার তিন ছিনতাইকারীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- জুয়েল মিয়া, মুন্না ও শাকিল ওরফে শান্ত।

এদিন আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, বুধবার ভোরে হাজারীবাগের বেড়িবাঁধ এলাকায় ছিনতাইয়ের উদ্দেশে কয়েকজন লোক অবস্থান করছে, এমন তথ্য পেয়ে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করলে দেশীয় অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার আসামিদের ডাকাতি, দস্যুতা, ছিনতাই, চুরি একমাত্র পেশা। পথচারী, কলার ব্যাপারি, মুরগি ব্যবসায়ীদের টার্গেট করে নগদ টাকা, স্বর্ণালংকার, দামি মোবাইল ছিনিয়ে নিতেন তারা।

এ ঘটনায় তাদের নামে হাজারীবাগ থানায় মামলা করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর