শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

রাফা ক্রসিংয়ে ইসরায়েলি সেনার গুলিতে মিশরীয় সেনা নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৮ মে ২০২৪, ১৬:৫৭

গাজার রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গোলাগুলিতে এক মিশরীয় সেনা নিহত হয়েছেন।

মিশরের রাষ্ট্র-সংশ্লিষ্ট আল কাহেরা নিউজের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গেছে ইসরায়েলি বাহিনী এবং হামাসের মধ্যে গোলাগুলির সময় সীমান্তের মিশরী প্রান্তে গুলি এসে পড়লে পাল্টা গুলি চালায় মিশরীয় নিরাপত্তা বাহিনীর কর্মীরা।

ইসরায়েলি সেনারাও তার জবাব দেয়, ফলে এই সময় দিকবিদিক গুলি চলতে থাকে। এই ত্রিমুখী গোলাগুলিতে ওই সেনা নিহত হন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশরীয় কর্নেল গারিব আবদেল হাফেজ গারিব জানিয়েছেন, মিশরের সশস্ত্র বাহিনী রাফা সীমান্তের কাছে গোলাগুলির ঘটনার তদন্ত করছে। ওই গোলাগুলির ঘটনায় এলাকাটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক সেনা নিহত হয়েছেন।

এর আগে সোমবার (২৮ মে) ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল তারা রাফা ক্রসিংয়ের কাছে ইসরায়েলি ও মিশরীয় সেনাদের মধ্যে গুলি বিনিময়ের তদন্ত করছে।

মিশর ও ইসরায়েল ১৯৭৯ সালে একটি শান্তি চুক্তি করে। তখন থেকে মিশর নিরাপত্তার বিষয়ে বিশেষ করে গাজা সীমান্তের চারপাশে ইসরায়েলকে সহযোগিতা করে আসছে।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইসরায়েল ও ফিলিস্তিন বিষয়ক প্রকল্প পরিচালক রামি দাজানি জানান, রাফার সামগ্রিক পরিস্থিতি এবং সেখানে ইসরায়েলি তৎপরতা ইতোমধ্যেই সীমান্ত জুড়ে উত্তেজনা সৃষ্টি করছে। মিশর তাদের সীমান্তে এই ঘটনাগুলো নিয়ে খুবই উদ্বেগে রয়েছে। এই এলাকার নিরাপত্তা মিশরের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর