শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

নবগঠিত 'বঙ্গবন্ধু পরিষদ' কমিটির মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৪ জুন ২০২৪, ১৫:০০

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা ও গবেষণা ভিত্তিক নবগঠিত 'বঙ্গবন্ধু পরিষদ' কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর স্মরণে ক্যাম্পাসস্থ মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।

মঙ্গলবার (৪ জুন) বেলা ১২ টার দিকে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মো: মাহবুবুল আরফিন এবং সদস্য সচিব অধ্যাপক ড. মো: মাহবুবর রহমানের নেতৃত্বে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. শেলীনা নাসরীন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, সদস্য ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মন, গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আনিছুর রহমান, বাংলা বিভাগের অধ্যাপক ড. তপন কুমার রায়, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক মো: শহিদুল ইসলাম, ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক সাহিদা আখতার ও অন্যান্য সদস্যবৃন্দ।

বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুল আরেফিন বলেন, দীর্ঘদিন পর অনেক সমস্যার অবসান ঘটিয়ে বঙ্গবন্ধু পরিষদ আবারো একত্রিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটি আমাদের দায়িত্ব দিয়েছে এবং নির্দেশনা দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনায় বিশ্বাসী প্রতিটি শিক্ষককে সম্পৃক্ত করে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের। আশা করি এখন থেকে বঙ্গবন্ধু পরিষদে আর কোন বিভাজন থাকবে না। আমরা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে ক্যাম্পাসে যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে চাই।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর