শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

২৩ দিন শিক্ষা-কার্যক্রম ও ১৪ দিন হল বন্ধের ছুটিতে যাচ্ছে ইবি

রবিউল আলম , ইবি

প্রকাশিত:
৫ জুন ২০২৪, ১৫:০৭

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গ্রীষ্মকালীন ও পবিত্র ইদ-উল-আজহার সমন্বিত ছুটি আগামীকাল ৬ জুন থেকে ২৮ জুন পর্যন্ত (সাপ্তাহিক চারদিন ছুটিসহ) মোট ২৩ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। ২৯ জুন ক্লাস পরীক্ষা শুরু হওয়ার চারদিন আগে ২৫ জুন থেকে শুরু হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম।

বুধবার (৫ জুন) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ২৩ দিন বন্ধ শেষে ২৯ জুন সকল বিভাগের ক্লাস পরীক্ষা চালু হবে এবং ২৫ জুন থেকে সকল দপ্তরের কার্যক্রম শুরু হবে। একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ৮ জুন থেকে ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং ৮-২৪ জুন প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ২৭ জুন-২৮ জুন সাপ্তাহিক ছুটি থাকায় ২৯ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুরোদমে চলবে।

এদিকে ছুটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ ১৪ দিন বন্ধ থাকবে। এ জন্য আগামী ১০ জুন সকাল ১০টার মধ্যে আবাসিক হলের শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটি শেষে আগামী ২৪ জুন সকাল ১০টায় হল-সমূহ খুলে দেওয়া হবে।

এ বিষয়ে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আসাদুজ্জামান বলেন, ১০ জুন সকাল ১০টায় হল বন্ধ হবে এবং ২৪ জুন সকাল ১০ টায় খুলে দেওয়া হবে। আমরা প্রভোস্ট কাউন্সিলের মিটিংয়ে এ সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর