শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ডুমুরিয়ায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থীর সমর্থকদের উপর হামলা আহত ১০

মোঃ শাকিব হোসাইন রাসেল ,খুলনা

প্রকাশিত:
৮ জুন ২০২৪, ১৫:০৫

ডুমুরিয়ায় গণসংযোগকালে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ আজগর বিশ্বাস তারা বলেছেন, ‘মোটরসাইকেল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রেখে আমিই ডুমুরিয়াবাসীর দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেবো। নির্বাচিত হলে জনপ্রতিনিধি ভাগ্যের উন্নয়ন ঘটে; আর আমি কথা দিচ্ছি-মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে আমি ডুমুরিয়াবাসীর ভাগ্যের উন্নয়ন ঘটাবো ইনশাআল্লাহ। সকল স¤প্রদায়ের মিলিত শক্তি দেশ গড়ার হাতিয়ার।

তাই আমি নির্বাচিত হলে অস¤প্রদায়িক চেতনায় সৌহার্দ্যরে প্রতীক হিসেবে ডুমুরিয়া উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের সামনে উপস্থাপন করবো। তাই সাবেকদের কথায় আবেগে না পড়ে বিবেক কাজে লাগিয়ে খুলনার শষ্য ভান্ডারখ্যাত ডুমুরিয়ার কৃষকদের উৎপাদিত খাদ্য-শস্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, সুলভ মূল্যে সার-বীজ সহজপ্রাপ্তি এবং অবকাঠামোগত উন্নয়ন বুঝে নিতে মোটরসাইকেল মার্কায় ভোট দিন।’


(৭ জুন) শুক্রবার ডুমুরিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও উঠান বৈঠকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আজগর বিশ্বাস তারা এসব কথা বলেন।

এদিকে, প্রচার-প্রচারনার শেষ সময়ে শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী আজগর বিশ্বাস তারার সমর্থকদের উপর সাহাপুর বাজারে আতর্কিত হামলা করেছে ঘোড়া প্রতীকের সমর্থিতরা। হামলায় মোটরসাইকেল প্রতীকের অন্তত ১০জন কর্মী-সমর্থক গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।


জেলা আ’লীগের প্রভাবশালী সদস্য আজগর বিশ্বাস তারা দীর্ঘদিন ডুমুরিয়া উপজেলাবাসীর ভাগ্যোন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সে কারণে তার পথসভা, উঠান বৈঠক ও ছোট্ট ছোট্ট লিফলেট বিতরণের পথযাত্রাগুলোতে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বিশাল জনসমুদ্রে রূপ নিয়েছে। মোটরসাইকেল প্রতীকে গণসংযোগকালে আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর