শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মেঘনা টোল প্লাজা এলাকায় চলন্ত বাসে আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১২ জুন ২০২৪, ১৭:৩৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তিশা পরিবহন নামের এক যাত্রীবাহী চলন্ত বাসে হঠ্যাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১২ জুন) দুপুর ১২টার দিকে মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকার চট্টগ্রাম থেকে ঢাকামুখী লেনে এ আগুনের ঘটনা ঘটে।

কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবু নাইম বলেন, মেঘনা টোল প্লাজায় দুপুরের দিকে তিশা পরিবহনের বাসটি যাত্রী নিয়ে কুমিল্লা থেকে শিমরাইল মোড় এলাকায় যাচ্ছিল। এসময় বাসটি মেঘনা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে হঠাৎ করে বাস থেকে প্রচুর কালো ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কিত হয়ে তাৎক্ষণিকভাবে সকল যাত্রী বাস থেকে নেমে যান। এতে কেউ হতাহত হননি।

ধারণা করা হচ্ছে, যাত্রী নিয়ে নিয়মিত চলাচল করার কারণে প্রচণ্ড গরমের কারণে ইঞ্জিন গরম হয়ে যায়। এ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এসময় ফায়ার সার্ভিস, টোলপ্লাজা কর্তৃপক্ষ, চালক ও সহকারীসহ স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলেন। বাসটি মহাসড়কের পাশেই পার্কিং করে রাখা হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কোনো যানজট হয়নি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর