শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

আংটিবদল, চমকের বিয়ে কবে?

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২০ জুন ২০২৪, ১২:৩৪

এই সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সম্প্রতি ব্যবসা শুরু করেছেন তিনি।

 
‘৯০ ডিগ্রি ওয়েস্ট’ নামের জুস বার ও ট্রি হাউস দিয়েছেন তিনি। চলতি মাসের শুরুতেই বনানী ও উত্তরা আউটলেট দুটি চালু হয়েছে বলে জানান চমক।

এবার আরও একটি সুসংবাদ দিলেন চমক। সেটি হচ্ছে- ব্যক্তিগত জীবনে যুগলবন্দী হতে চলেছেন চমক। সুখবরটি সামাজিকমাধ্যমে নিজেই জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের পছন্দের মানুষটির সঙ্গে আংটিবদল হয়েছে চমকের। বিশেষ দিনের স্থিরচিত্রই নিজের ফেসবুকে প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবিতে দেখা গেছে, আনন্দঘন সেই দিনে লাল শাড়ি ও লাল পাঞ্জাবিতে সেজেছেন চমক ও তার হবু স্বামী। শুধু তাই নয়, দুজনের হাতে পরা ছিল বিশেষ দিনের আংটিও।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, বন্ধুরা, আমরা একে অপরের প্রেমে পড়েছি! আমাদের স্বর্গীয় ভালোবাসা আর তোমাদের প্রার্থনায় আমরা আনুষ্ঠানিকভাবে আংটি বদল করেছি। শিগগিরই আমরা বিয়ে করতে যাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন।

২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়ে শোবিজ অঙ্গনে পা রাখেন রুকাইয়া জাহান চমক। লেখাপড়ার বিরতি শেষে ২০২০ সালে ছোট পর্দার অভিনয় শুরু করেন তিনি। ধীরে ধীরে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে ওঠেন চমক।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর