শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

মাসুদুর রহমান, কালিয়াকৈর (গাজীপুর)

প্রকাশিত:
২০ জুলাই ২০২৩, ১৪:৩০

গাজীপুরের কালিয়াকৈরে বুধবার গভীর রাঁতে অটোরিকশা ও পিক-আপ ভ্যানের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। এসময় আহত হন অপর আরো দুজন। নিহত হলেন, যশোরের খানজাহান আলী থানার রানাগাতি এলাকার জাহাঙ্গীর শেখের ছেলে রাজিমুন শেখ। তিনি স্থানীয় ইকোনীটস লিমিটেড কারখানার ডিস্ট্রিবিউটর ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজিমুন দীর্ঘদিন ধরে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় বাসা ভাড়া থেকে স্থানীয় ইকোনীটস লিমিটেড কারখানায় কাজ করতেন। গত বুধবার রাঁতের ডিউটি শেষে অটোরিকশা যোগে কারখানা থেকে বাসায় ফিরছিলেন রাজিমুন। রাত ১২টার দিকে তাদের অটোরিকশাটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার গোয়ালবাথান এলাকায় বঙ্গবন্ধু হাইটেক সিটির সামনে পৌঁছালে মুরগিবাহী পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সংঘর্ষের ঘটনায় রাজিমুন, রাকিব হোসেন ও কামরুল নামে তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এলাকাবাসী। সেখানে কর্মরত চিকিৎসক রাজিমুনকে মৃত ঘোষণা করেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য আহত অপর দুজনকে টাঙ্গাইলের মির্জাপুর কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থালে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।


এবিষয়ে দায়িত্বরত সার্জজেন্ট আমিরুল ইসলাম জানান, ওই সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। তবে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর