শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ভারতের লোকসভায় রাহুল গান্ধীই হচ্ছেন বিরোধীদলীয় নেতা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১২:১৩

রাহুল গান্ধীই হচ্ছেন ভারতের অষ্টাদশ লোকসভায় বিরোধী দলীয়নেতা। দিল্লিতে বিজেপি-বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মঙ্গলবার(২৫ জুন) রাতের বৈঠকে এ বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।


এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল বলেছেন, কংগ্রেস সংসদীয় দলের নেত্রী সনিয়া গান্ধীজি লোকসভার প্রোটেম স্পিকারকে চিঠি লিখে জানিয়েছেন, রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা পদে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার ‘ইন্ডিয়া’র বৈঠকে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধী জোটের বিভিন্ন দলের প্রতিনিধিরা হাজির ছিলেন। বৈঠকে আজকের (২৬ জুন) স্পিকার নির্বাচনে বিজেপি প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেস সাংসদ কে সুরেশকে প্রার্থী করার বিষয়েও সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে। খবর আনন্দবাজার

ভারতের লোকসভায় এক দশক পর ফিরতে চলেছে ‘বিরোধী দলীয়নেতা’র পদ। ২০১৪ সালে ৪৪ এবং ২০১৯-এ ৫২টি আসনে জেতা কংগ্রেস এ বার লোকসভা নির্বাচনে ৯৯টি আসন জিতে ‘প্রধান বিরোধী দল’-এর মর্যাদা পুনরুদ্ধার করেছে। এর প্রক্ষিতে গত ৮ জুন দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠকে আনুষ্ঠানিক ভাবে রাহুলকে লোকসভার দলনেতা করার প্রস্তাব গৃহীত হয়েছিল।

এ বারের লোকসভা ভোটে কেরেলার ওয়েনাড় এবং উত্তরপ্রদেশের রায়বরেলী— দু’টি আসন থেকেই সাড়ে তিন লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর