শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ঈশ্বরদীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

পাবনা (ঈশ্বরদী) প্রতিনিধি

প্রকাশিত:
২৬ জুন ২০২৪, ১২:১৯

জেলার ঈশ্বরদী উপজেলায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (১৫) এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৬ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে ঈশ্বরদী শহরের লোকোমোটিভ ডিজেল কারখানার সামনে খুলনাগামী আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে।


ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রাজশাহী থেকে ছেড়ে খুলনাগামী ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ঈশ্বরদী বাইপাস স্টেশন অতিক্রম করে ঈশ্বরদী জাংশন স্টেশনের অভিমুখে আসছিল। এসময় রেললাইনের ওপর এক অজ্ঞাত যুবক শুয়ে ছিলেন। বিষয়টি ট্রেনের চালক দেখতে পেয়ে হুইসেল বাজাতে থাকে। এসময় ওই যুবক অচেতন অবস্থায় তাড়াহুড়ো করে রেললাইন থেকে দ্রুত সরে যাওয়ার সময় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থল পৌঁছানোর পর মরদেহটি উদ্ধার করে।

ঈশ্বরদী রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ এর ধাক্কায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

আমরা যুবকের মরদেহ উদ্ধার করেছি। নিহতের নাম পরিচয় এখনও মেলেনি। তবে তার ডান হাতের কব্জার ওপরে জয়া+জিয়া লেখা রয়েছে। আমরা পরিচয় উদঘাটনের চেষ্টা করছি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর