শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

৫০ শয্যার হাসপাতালগুলো ১০০ শয্যা হবে : স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৪, ১৫:৩৩

সারা দেশের ৫০ শয্যার হাসপাতালগুলো ক্রমান্বয়ে ১০০ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ শনিবার (১৩ জুলাই) সকালে নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের দীঘল ডাঙ্গি গ্রামে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।

মন্ত্রী বলেন, নীলফামারী মেডিক্যাল কলেজ হাসপাতালের জমি অধিগ্রহণ সমস্যার সমাধান হয়েছে। শিগগিরই অন্যান্য সমস্যা সমাধান করে দ্রুত নীলফামারী মেডিক্যাল কলেজকে পূর্ণাঙ্গ রূপে চালু করা হবে।


সেই সঙ্গে ২৫০ শয্যায় উন্নীত হওয়া নীলফামারী জেনারেল হাসপাতালের প্রয়োজনীয় চিকিৎসক, জনবল পদায়ন এবং নতুন ভবনের আসবাবপত্রের চাহিদার বিপরীতে বরাদ্দ প্রদান করা হবে।
২০২০ সালে প্রধানমন্ত্রীর একটি ঘোষণা ছিল, দেশের জেলা সদরের হাসপাতালগুলোতে স্থাপন করা হবে আইসিইউ এবং কার্ডিওলজি ইউনিট। চার বছরেও সেটি বাস্তবায়ন হয়নি- এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, আমরা চেষ্টা করছি খুব অল্প সময়ের মধ্যে এগুলো বাস্তবায়ন করা হবে।

মন্ত্রী আরো বলেন, কমিউনিটি ক্লিনিক মাননীয় প্রধানমন্ত্রীর খুব পছন্দের।


সারা পৃথিবীর মানুষ এই কমিউনিটি ক্লিনিককে সম্মান করে। আমি আশা করি, এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করবে। জনসাধারণের কাছে অনুরোধ করছি, আপনারা কমিউনিটি ক্লিনিকে গিয়ে নিজেদের ব্লাড প্রেসার ও ডায়াবেটিস চেকআপ করাবেন, গর্ভবতী নারীরা এই কমিউনিটি ক্লিনিকে আসবেন এবং সব সময় এই ক্লিনিকের সঙ্গে যোগাযোগ রাখবেন।
এখান থেকে যোগাযোগ থাকলে গর্ভবতী মায়েরা যেকোনো স্বাস্থ্য সমস্যায় পড়লেও উপজেলা ও জেলা হাসপাতালে চিকিৎসা নিতে পারবেন।


সুতরাং কোনোভাবেই আপনারা গাফিলতি করবেন না। আমরা সিজারিয়ান সেকশন কমানোর জন্য চেষ্টা করছি। আর কমিউনিটি হেলথ কেয়ার ক্লিনিকগুলোকে যদি আমরা আরো সচল করতে পারি, তাহলে অনেক রোগ কমিউনিটি ক্লিনিকেই মনিটর করতে পারব। তাই কমিউনিটি ক্লিনিকে আপনারা আসবেন এবং সব সময় যোগাযোগ রাখবেন।
উদ্বোধন শেষে সঞ্জীব-মালতী কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করে সেখানে নিজের ব্লাড প্রেসার চেক করান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।


সবশেষে কমিউনিটি ক্লিনিক প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণ করেন মন্ত্রী।


এ সময় নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মনোজ কুমার রায়, রংপুর বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. এ বি এম আবু হানিফ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদ, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, পুলিশ সুপার মোকবুল হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হেনা মোস্তফা কামালসহ অন্যরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর