শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ব্যাংকে গ্রাহকের উপচেপড়া ভিড়, টাকা তোলার হিড়িক

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৪, ১৬:৫০

দেশব্যাপী সহিংসতার ঘটনায় টানা পাঁচ দিন সারা দেশে বন্ধ ছিল ইন্টারনেট। ফলে মোবাইল ফিন্যান্স কোম্পানি এবং এটিএম বুথ থেকে গ্রাহকরা কোনো টাকা ‍উত্তোলন করতে পারেনি। এতে করে নগদ টাকায় টান পড়েছে গ্রাহকের। মঙ্গলবার (২৩ জুলাই) রাত থেকে সীমিত আকারে চালু হয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট।

আর আজ বুধবার খুলেছে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এ কারণে ব্যাংকগুলোর শাখায় শাখায় গ্রাহকরা ভিড় করছেন।


বুধবার (২৪ জুলাই) রাজধানীর মতিঝিল, দিলকুশা, পল্টন, ফকিরাপুল এলাকা ঘুরে এসব চিত্র উঠে এসেছে। ব্যাংকগুলোর শাখার প্রতিটি সেবা কাউন্টারে উপস্থিত সিংহভাগ গ্রাহকই এসেছেন টাকা উত্তোলন করতে।

দু-একজন জমা দিতে এসেছেন।
বেলা সাড়ে ১১টায় টাকা উত্তোলনের জন্য সোনালী ব্যাংকে অপেক্ষা করছিলেন মজিবুর রহমান। তিনি বলেন, গত কয়েক দিনে নগদ টাকার জন্য বেশ অস্বস্তিতে ছিলাম। এটিএম বুথ থেকেও টাকা তুলতে পারিনি।

কয়েকটি বুথ ঘুরে দেখেছি সেখানে টাকা না থাকায় আমার মতো আরও অনেকেই বেশ সমস্যায় পড়েছেন। আজ ব্যাংক খোলার কথা শুনেই চলে এসেছি।
ব্যাংকে কথা হয় বেশ কয়েকজন গ্রাহকের সঙ্গে। তারা জানান, নগদ টাকা না থাকায় নানা সংকটে পড়েন তারা। প্রয়োজনীয় কোনো কিছু কিনতে পারেননি তারা।


আজ ব্যাংক খুলায় টাকা উত্তোলন করতে ব্যাংকে এসেছেন।

এদিকে আজ বুধবার ও পরদিন বৃহস্পতিবার ব্যাংক খোলা থাকবে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে মঙ্গলবার (২৩ জুলাই) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানান, বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। আর একই দিনে জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন জানান, বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব অফিস খোলা থাকবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর