শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

ইউক্রেন যাচ্ছেন নরেন্দ্র মোদি

ডেস্ক রির্পোট

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৪, ১৮:১৫

২০২২ সালে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবার মোদি ইউক্রেন সফরে যাচ্ছেন। সূত্রের বরাত দিয়ে শনিবার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গত মাসে ইতালিতে জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হয় মোদির। এরপরেই মোদির ইউক্রেন সফরের খবর প্রকাশ্যে এলো।

প্রধানমন্ত্রী মোদি তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর জেলেনস্কি তাকে অভিনন্দন জানিয়েছিলেন এবং যুদ্ধবিধ্বস্ত দেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।

এই বছরের মার্চ মাসে জেলেনস্কির সঙ্গে ফোনে মোদি ভারত ও ইউক্রেনের সম্পর্ক জোরদারের বিষয়ে কথা বলেছেন। তখন চলমান সংঘাত কূটনৈতিক ও আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানান। প্রধানমন্ত্রী মোদি বলেন, শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত তার সাধ্যের মধ্যে সবকিছু করে যাবে।


এই মাসের শুরুতে দুদিনের সফরে মস্কোও গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। প্রেসিডেন্ড পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে বলেন, সহিংসতার কোনো সমাধান যুদ্ধক্ষেত্রে পাওয়া যাবে না।

তিনি বলেন, ‘ভারত সর্বদা আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বসহ জাতিসংঘের সনদকে সম্মান করার আহ্বান জানিয়েছে। যুদ্ধক্ষেত্রে কোনো সমাধান নেই।

আলোচনা এবং কূটনীতিই এগিয়ে যাওয়ার পথ।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর