শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

মশা নিয়ন্ত্রণে এবার ১১৪ কোটি টাকা খরচ করবে ডিএনসিসি

স্টাফ রিপোর্টার

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩, ১৫:৪৪

জিএম মুজিবুর

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ২০২৩-২০২৪ অর্থবছরে এবার বাজেটে মশার নিয়ন্ত্রণে মোট ১১৪ কোটি ৫০ লাখ বরাদ্দ রেখেছে। এই বাজেটে ৫ হাজার ২৬৯ কোটি ৪৫ লাখ টাকার ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৪ জুলাই) দুপুরে রাজধানীর গুলশান-২ ডিএনসিসি নগর ভবন হল রুমে এই বাজেট ঘোষণা করেন মেয়র আতিকুল ইসলাম।

এর আগে, গত ২০২২-২০২৩ অর্থবছরে এই বাজেট ছিল ৫ হাজার ৪৮ কোটি ৫ লাখ টাকা, পরে তা সংশোধিত বাজেট হয় ২ হাজার ৯৫০ কোটি ৯৮ লাখ টাকা।

২০২৩-২০২৪ অর্থবছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে এবার ৮৪ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করবে। গত অর্থবছরে মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ব্যয় ছিল ৫২ কোটি ৬০ লাখ টাকা। অর্থাৎ এই অর্থ বছরে এই খাতে বাড়ানো হয়েছে ৬১ শতাংশ।

মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ২০২৩-২০২৪ বাজেটে ধরা হয়েছে ৮৪ কোটি ৫০ লাখ টাকা।

মশক ওষুধ বাবদ ৪৫ কোটি টাকা, আগাছা পরিষ্কার ও পরিচর্যা ১ কোটি ৫০ লাখ টাকা, ফগারহুইলস্প্রে মেশিন পরিবহন ৫ কোটি টাকা,

মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে বিশেষ কর্মসূচি ১কোটি টাকা, আউট সোর্সিং-এর মাধ্যমে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম ৩০ কোটি টাকা, মশক নিয়ন্ত্রণে চিরুনি অভিযান পরিচালনার জন্য রাখা হয়েছ ২ কোটি টাকা। 

এছাড়া মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি ক্রয়ে ২০২৩-২০২৪ অর্থবছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যয় করবে ৩০ কোটি টাকা। যা গত অর্থবছরে ছিল ১৫ কোটি টাকা। অর্থাৎ এই অর্থবছরে এ খাতে খরচ বৃদ্ধির হার শতভাগ।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে ৮৪ কোটি ৫০ লাখ এবং মশক নিয়ন্ত্রণ যন্ত্রপাতি কিনতে ব্যয় করবে ৩০ কোটি টাকা। সব মিলিয়ে মশার সঙ্গে যুদ্ধে এই অর্থবছরে ১১৪ কোটি টাকা খরচ করবে উত্তর সিটি কর্পোরেশন।

এদিকে বাজেট ঘোষণায় জানানো হয় ২০২৩-২০২৪ অর্থবছরে আয় হিসেবে রাজস্ব খাত থেকে ধরা হয়েছে ১ হাজার ৮৩০ কোটি ৮৮ লাখ টাকা, অন্যান্য খাতে ১৪ কোটি ৭৫ লাখ টাকা, সরকারি অনুদান (উন্নয়ন সহায়তা) ৫৪ কোটি ১২ লাখ। এছাড়া অর্বতক খাতে সাহায্য মঞ্জুরি ৪ কোটি ৫৭ লাখ টাকা পাশাপাশি সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পে ধরা হয়েছে ২ হাজার ৩৮৮ কোটি ৪৬ লাখ টাকা।

অন্যদিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ২০২৩-২০২৪ অর্থবছরে বাজেটে ব্যয় হিসেবে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৮৫৬ কোটি ৫২ লাখ টাকা, অন্যান্য ব্যয় ১৪ কোটি ৫০ লাখ, উন্নয়ন ব্যয় (নিজস্ব উৎস) ১ হাজার ৫১৪ কোটি ২৫ লাখ টাকা, উন্নয়ন ব্যয় (সরকারি উন্নয়ন সহায়তা) ৫৪ কোটি ১২ লাখ টাকা, উন্নয়ন ব্যয় (সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প) ২ হাজার ৩৮৮ কোটি ৪৬ লাখ টাকা। এছাড়া সমাপনী স্থিতি ধরা হয়েছে ৪৪১ কোটি ৬০ লাখ টাকা।

২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটে ঘোষণা অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর