শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ-গুলি, কাশিমপুর কারাগারের সুপার প্রত্যাহার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
৮ আগষ্ট ২০২৪, ১৩:৫৪

গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের পর গাজীপুর জেলা কারাগারে অস্থিরতা দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল থেকে সেখানে উত্তেজনা ও বিক্ষোভ শুরু করেছেন বন্দীরা। কারাগারের বাইরে থেকে গুলির শব্দ শোনা গেছে।

এদিকে কাশিমপুর কারাগার থেকে বন্দীদের পালানোর ঘটনায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে। আজ (৮ আগস্ট) সকালে তাঁর স্থানে নতুন কারা সুপারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

জয়দেবপুর-ঢাকা সড়কের পাশেই গাজীপুর জেলা কারাগারের অবস্থান। দেশের বিভিন্ন কারাগারের বন্দীদের বিক্ষোভের খবর পেয়ে গাজীপুর জেলা কারাগারের বন্দীরাও বিক্ষোভ শুরু করেন। কারাবন্দীরা মুক্তির দাবিতে আজ বেলা ১১টা থেকে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারাগারের ভেতরে গুলি ছোড়া হয়। তবে দুপুর সাড়ে ১২টার দিকে আর কোনো গুলির শব্দ পাওয়া যায়নি।

গত মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের কারারক্ষীদের জিম্মি করে ২০৯ জন বন্দী পালিয়ে গেছেন। কারারক্ষীদের গুলিতে নিহত হয়েছেন ৬ জন। নিহত ব্যক্তিদের মধ্যে ৩ জন জঙ্গি। বন্দীদের বিক্ষোভ এবং পালিয়ে যাওয়ার ঘটনায় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় কারাগারের সুপার সুব্রত কুমার বালাকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহারের বিষয়টি জেল সুপার সুব্রত কুমার বালা স্বীকার করে বলেন, তাঁর পরিবর্তে নতুন জেল সুপার মাইন উদ্দিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর