শনিবার, ৭ই মার্চ ২০২৬, ২৩শে ফাল্গুন ১৪৩২ | ই-পেপার
ব্রেকিং নিউজ:
  • সারাদেশে উপজেলা প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আগ্রহী হলে আপনার সিভি ই-মেইল করতে পারেন। ই-মেইল nagorikdesk@gmail.com
সংবাদ শিরোনাম:
  • দীর্ঘস্থায়ী যুদ্ধে ইরানই সুবিধাজনক অবস্থানে থাকতে পারে: বিশ্লেষক
  • ব্যাংক একীভূতকরণের উদ্যোগ চলমান রাখার বার্তা গভর্নরের
  • ইসরায়েল-মার্কিন যৌথ হামলায় ইরানে নিহত বেড়ে ৫৫৫
  • আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব
  • অপরাধ দমনে আরও বেশি সক্রিয় পুলিশ
  • ঢাকার আইসিইউয়ে ওষুধ-প্রতিরোধী ছত্রাক ‘সুপারবাগ’ ছড়িয়ে পড়েছে
  • ভূমি প্রতিমন্ত্রী অফিসে গিয়ে দেখেন কর্মকর্তারা কেউ আসেননি
  • রাজধানীতে নারীদের জন্য আলাদা বাস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে খামেনিকে হত্যা, বিবৃতিতে বাংলাদেশ
  • মঙ্গলবার থেকে মিলবে ঈদযাত্রায় ট্রেনের টিকিট

সারাদেশে ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮ থানার কার্যক্রম শুরু

অনলাইন ডেস্ক

প্রকাশিত:
১০ আগষ্ট ২০২৪, ১৮:১০

দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টির কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এর মধ্যে মেট্রোপলিটন এলাকার ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম চালু হয়েছে।

শনিবার (১০ আগস্ট) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিকাল ৩টা পর্যন্ত সারাদেশের মোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম চালু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।

শেখ হাসিনার শাসনামলের শেষের দিকে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালানোর পর বহু প্রাণহানি ঘটে। এরপর জনরোষের শিকার হয়ে অনেক পুলিশ সদস্যও প্রাণ হারান। থানা ভবনগুলোতে হামলা চালানো হয়। এর ফলে জনগণের ক্ষোভ এবং সম্ভাব্য সহিংসতার ভয়ে অনেক পুলিশ সদস্য তাদের দায়িত্ব থেকে বিরত থাকেন, যার ফলে থানার কার্যক্রম স্থবির হয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফের জনগণের নিরাপত্তায় নিয়োজিত এই বাহিনীর কার্যক্রম শুরু হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর